1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

রূপসায় বামনডাঙ্গা মিনা পাড়া সড়কের বেহাল দশা

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Sunday, August 9, 2026,
  • 54 Time View
খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বামনডাঙ্গা গ্রামের বহুল ব্যবহৃত বামনডাঙ্গা মিনা পাড়া সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সড়কটি দ্রুত সংস্কার ও কার্পেটিংয়ের মাধ্যমে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করেছেন বামনডাঙ্গা গ্রামের সর্বস্তরের জনগণ। আবেদনে উল্লেখ করা হয়, এলজিইডি রোড আইডি ২৪৭৭৫৫২৮১-এর আওতাধীন সরকারি নাম বামনডাঙ্গা বাজার-সারাজান মিনা হাউস ও মিলন মেলা হাউস সড়ক, যার দৈর্ঘ্য প্রায় ১.৬৩০ কিলোমিটার।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে কাদা ও পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, নারী, শিশু ও বয়স্কদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় কৃষিপণ্য পরিবহনেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় কৃষকরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে অতিরিক্ত পরিবহন ব্যয় বহন করতে হচ্ছে। পাশাপাশি উৎপাদিত ধান, পাট, মাছ, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য সময়মতো বাজারজাত করতেও সমস্যার সৃষ্টি হচ্ছে।
আবেদনে আরও বলা হয়, অতীতে সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়িত হয়নি। ফলে দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এলাকার মানুষ।
এলাকাবাসীর প্রত্যাশা, সড়কটি সংস্কার হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং এলাকার শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
এ অবস্থায় বামনডাঙ্গা মিনা পাড়া সড়ক দ্রুত কার্পেটিং ও সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও অনুমোদনের ব্যবস্থা গ্রহণে সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটাবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ