1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

মনোহরদীর বৈশাখী বেলা পার্কে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি।
  • Update Time : Saturday, July 18, 2026,
  • 79 Time View
নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের বগারদী চৌরাস্তা এলাকায় অবস্থিত বৈশাখী বেলা লিমিটেড পার্কে ভাঙচুর, লুটপাট এবং ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে
পার্ক কর্তৃপক্ষের অভিযোগ, নুরুল হক, মজিবুর রহমান, জাকির হোসেন, কবির হোসেন, আলফাজ উদ্দিন, মন্নান মিয়া, আবু তুরাব, নিলয়সহ আরও কয়েকজন পার্কের কর্মচারীদের জিম্মি করে পার্কে প্রবেশ করেন। এ সময় তারা বিভিন্ন মালামাল ভাঙচুর, কিছু   জিনিসপত্র লুটপাট এবং পার্কের নিরাপত্তা প্রাচীর ভেঙে ফেলেন। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পার্ক কর্তৃপক্ষ।
পার্কের চেয়ারম্যান হাবিবুর রহমান রঙ্গু বলেন, অভিযুক্তরা তাদের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তারা পার্কে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে, অভিযুক্ত নুরুল হক চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তারা কোনো চাঁদা দাবি করেননি; বরং নিজেদের জমির ভাড়া বা পাওনা দাবি করতে সেখানে গিয়েছিলেন। তবে পার্কে ভাঙচুরের অভিযোগের বিষয়টি তিনি স্বীকার করেছেন।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ