1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মহা আড়ম্বরপূর্ণ রথযাত্রা উদযাপিত

মীর মাসুুদ করিম , গাজীপুর প্রতিনিধি
  • Update Time : Friday, July 17, 2026,
  • 62 Time View

কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মহা আড়ম্বরপূর্ণ রথযাত্রা উদযাপিত গাজীপুরের কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মহা আড়ম্বরপূর্ণ রথযাত্রা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়।

বাংলা পঞ্জিকা অনুযায়ী ৩১শে আষাঢ় রথযাত্রা উদযাপিত হয়। এ উপলক্ষে কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত শ্রী শ্রী জয় কালী মন্দির প্রাঙ্গন থেকে সমবেত ভক্তবৃন্দরা মহা আড়ম্বরে রথ টানা শুরু করেন। বিকাল সাড়ে ৪ টায় আনুষ্ঠানিক ভাবে রথযাত্রার শুভ উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন,কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মীর মাসুুদ করিম , মন্দির কমিটির সাধারণ সম্পাদক রিপন বনিক, সাবেক সহ-সভাপতি চিত্ত রঞ্জন সাহা, সাবেক সাধারণ সম্পাদক জীবন ভৌমিক, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, সাংবাদিক উওম দাস, , সমীর বনিক, দীলিপ দাস প্রমুখ।

উপস্থিত ভক্তবৃন্দরা জানান, রথযাত্রার এই শুভলগ্নেই দুর্গাপূজার ক্ষণগণনা বা আগমনী বার্তাও শুরু হয়ে যায়। এই দিন প্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা সুসজ্জিত রথে আরোহণ করে গুণ্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) যাত্রা করেন। সাফাইশ্রী বংশিদাশ বাবাজিও আশ্রম থেকে উল্টো রথ (বাহুড়া যাত্রা): ২৪ জুলাই ২০২৬, শুক্রবার। এই পবিত্র দিনে দেবতারা পুনরায় নিজ মন্দিরে বা শ্রীমন্দিরে ফিরে আসেন। রথযাত্রা উপলক্ষে মন্দিরগুলোতে বিশেষ পূজা, হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ ও রথ টানার আয়োজন করা হয়েছে। শাস্ত্র মতে, ভক্তিভরে রথের দড়ি টানলে ও মহাপ্রভুর রথ দর্শন করলে মানুষের পুণ্য লাভ হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ