1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

ডিমলায় সংবাদের পরই রাস্তা উন্মুক্ত, খালিশা চাপানীর হাজীপাড়ায় স্বস্তি ফিরেছে

মোহাম্মদ আলী সানু বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : Tuesday, July 7, 2026,
  • 57 Time View
নীলফামারীর ডিমলা  উপজেলার ৭ নং খালিশা চাপানি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের অবসান হয়েছে। সম্প্রতি স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণের মাধ্যমে রাস্তাটি পুনরায় উন্মুক্ত করা হলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।
স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে কয়েক দিন আগে একটি জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার পরিবেশ সৃষ্টি হয়। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রাস্তার ওপর থাকা প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয় এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল হক এবং বর্তমান চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার (কেন্জুল)। তাঁদের উপস্থিতিতে বিষয়টির সমাধান হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা উন্মুক্ত হওয়ায় এখন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।
এলাকাবাসী বলেন, জনস্বার্থে দ্রুত উদ্যোগ গ্রহণ করে সমস্যার সমাধান করায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি তারা কৃতজ্ঞ। ভবিষ্যতেও জনগণের চলাচলের পথ ও সরকারি রাস্তা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।
স্থানীয় সচেতন মহলের মতে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার এই উদ্যোগ অন্য এলাকার জন্যও ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ