1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

ফাইজা বাটন এন্ড জিপার লিমিটেডকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি :
  • Update Time : Wednesday, July 1, 2026,
  • 116 Time View

গাজীপুরের টঙ্গীতে ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ এবং স্থানীয় বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতারা।

বুধবার (১ জুলাই) দুপুরে টঙ্গীর গোপালপুর মদিনাপাড়া এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

লিখিত বক্তব্যে ৪৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠান বলেন ,সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং কয়েকজন রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মোটরসাইকেলে করে কারখানায় যাওয়া ব্যক্তিরা কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেননি। তারা কেবল কারখানার গুদামে থাকা পরিত্যক্ত বা অব্যবহৃত মালামাল বিক্রির বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছিলেন।

তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে ৪৪ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন ভুলু,

৪৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী দাউদ, ৪৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠানসহ বিএনপি, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে আস্থাশীল। সন্ত্রাস, চাঁদাবাজি বা কোনো ধরনের আইনবিরোধী কর্মকান্ডেকে সমর্থন করি না।

এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভাইরাল ভিডিওসহ পুরো ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও পেশাদার তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। তদন্তে কারও বিরুদ্ধে আইনবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মিথ্যা তথ্য প্রচার ও গুজব ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ