1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

শেরপুরে একটি বেসরকারি গোডাউনে ৩৩ টন সরকারি বরাদ্দের চাল জব্দ আটক এক,

জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : Friday, June 19, 2026,
  • 61 Time View
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ করেছে পুলিশ। চাপাতলীর জেবীন রাইস প্রসেসিং এর গোডাউন থেকে এই চাল জব্দ করা হয়। এসময় গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়।
শেরপুর সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টায় শহরের চাপাতলীস্থ জেবীন রাইস প্রসেসিং এর গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।
এসময় চলতি বছরের জুন মাসের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল এর সীলমোহরকৃত ৩৩ টন চাল পাওয়া যায়। এতে দেখা যায় অন্যত্র পাচারের উদ্দেশ্য খাদ্য অধিদপ্তরের ৫০ কেজি ওজনের ৫০০ বস্তা এবং ৩০ কেজি ওজনের ২৭০ বস্তা মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ টন ১০০ কেজি চাল রয়েছে। যার মোট মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।
পরবর্তীতে চালগুলো জব্দ এবং গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়। বোরহানউদ্দিন শহরের কসবা কাছারিপাড়া মহল্লার মৃত বাবুল মিয়ার ছেলে।
পরে সদর থানা পুলিশ সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
ভ্রাম্যমাণ আদালত আটক হওয়া গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালগুলোর সঠিক হিসাব দিতে না পারায় সদর থানা পুলিশকে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম ২০২৩ এর ৫ এর ক ও খ এবং ৬ ধারা মোতাবেক উপযুক্ত বিচারের জন্য জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করার জন্য সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে আটক হওয়া ব্যক্তিকে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, জব্দ হওয়া চালগুলো গোডাউনে সিলগালা করে আটক হওয়া ব্যক্তিকে আদালতে পাঠানো জন্য এবং মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ