মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল

রিপোর্টার নাম / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

দেশের বাইরে অস্থায়ীভাবে গাড়ি চালানোর জন্য বাংলাদেশি চালকদের আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট প্রয়োজন হয়। বাংলাদেশে এই পারমিট ইস্যুর দায়িত্বে রয়েছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ । তবে প্রতিষ্ঠানটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী ফুয়াদ পাশা বাবুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট প্রদান, জালিয়াতি এবং অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি অনুযায়ী, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগে কয়েক মাস আগে আলী ফুয়াদ পাশা বাবুলকে অঅই থেকে অপসারণ করা হয়। কিন্তু চাকরিচ্যুত হওয়ার পরও তিনি প্রতিষ্ঠানটির পুরোনো সিল, ফরম, লাইসেন্স বই এবং যোগাযোগ নম্বর ব্যবহার করে নিজ বাসা থেকে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট প্রদান করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের অভিযোগ :অভিযোগ রয়েছে, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা তার কাছ থেকে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট সংগ্রহ করে সমস্যায় পড়েছেন। অনেকেই বিদেশে গিয়ে জানতে পারেন যে তাদের হাতে থাকা পারমিটটি বৈধ নয়।
সূত্রমতে, বর্তমানে তিনি রাজধানীর মিরপুর-১২ এলাকার পল্লবীর ৮ নম্বর রোডের ৩৯ নম্বর নিজস্ব ভবনে অবস্থান করে দালালদের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করেন। সাধারণ গ্রাহকরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে না পারলেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে পারমিট সংগ্রহ করতে পারেন। দ্রুত পারমিট করে দেওয়ার আশ্বাসে তিনি প্রতি গ্রাহকের কাছ থেকে প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত আদায় করেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন জানিয়েছেন যে, বাবুলের কাছ থেকে সংগ্রহ করা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট বিদেশে কোনো কাজে আসেনি।
একজন ব্যবসায়ী অভিযোগ করেন, নিউইয়র্কে থাকা তার আত্মীয়ের জন্য বাবুলের কাছ থেকে পারমিট সংগ্রহ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটি ভুয়া প্রমাণিত হওয়ায় বিদেশে গাড়ি চালানো সম্ভব হয়নি। একইভাবে তার পরিচিত আরও কয়েকজনও একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন।
জাপানপ্রবাসী আরেক ভুক্তভোগী জানান, ভুয়া পারমিট ব্যবহারের কারণে তিনি আইনি জটিলতায় পড়েছিলেন এবং অল্পের জন্য বড় ধরনের শাস্তি থেকে রক্ষা পান। অথচ ওই পারমিটের জন্য তাকে প্রায় ৭ হাজার টাকা প্রদান করতে হয়েছিল।
বাবুলের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ : বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট সংক্রান্ত অনিয়ম ও অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে আলী ফুয়াদ পাশা বাবুল এবং তার পরিবারের সদস্যরা বিপুল সম্পদের মালিক হয়েছেন।
তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে উল্লেখ করা হয়েছে-
১। মিরপুর পল্লবী ১২/সি, ৮/৩৯ নম্বর ভবনে ১১টি ফ্ল্যাট ও একটি গ্যারেজ রয়েছে।
২। রাজধানীর শান্তিনগরের সিদ্ধেশ্বরী এলাকায় (কুলসুম টাওয়ার সংলগ্ন গলি) প্রায় ১০টি ফ্ল্যাট রয়েছে।
৩। মিরপুর ডিওএইচএস এলাকায় প্রায় ২২০০ বর্গফুট আয়তনের একটি বিলাসবহুল ফ্ল্যাট ও গ্যারেজ রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১.৫ কোটি টাকা।
৪। মিরপুরের মাটিকাটায় ৫ কাঠা জমির ওপর একটি টিনশেড বাড়ি রয়েছে।
৫। কচুক্ষেত-ইব্রাহিমপুর এলাকায় বাড়ি রয়েছে।
৬। কক্সবাজারের একটি চার তারকা মানের হোটেলে পরিবারের সদস্যদের নামে শেয়ার রয়েছে।
৭। উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গী, গাজীপুর ও সাভার এলাকায় জমি রয়েছে।
৮। ভালুকা ও ত্রিশাল এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সম্পত্তি রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
৯। উত্তরা সেক্টর-১৩ এলাকায় রূপায়ণ সিটির পাশে কয়েকটি প্লট বা জমির মালিকানা রয়েছে বলে দাবি করা হয়।
১০। এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার বিনিয়োগ রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের আরও দাবি, ভারতের কলকাতায় তার ডুপ্লেক্স বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাবর সম্পত্তি রয়েছে, যা তার ছেলে রাশেদুল হাসান তদারকি করেন।
ভারতীয় নাগরিকদের বাংলাদেশি এনআইডি পাইয়ে দেওয়ার অভিযোগ : আলী ফুয়াদ পাশা বাবুলের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ হলো, তিনি তার পল্লবীর বাসার ঠিকানা ব্যবহার করে একাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং ভোটার নিবন্ধন সুবিধা পাইয়ে দিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোটার এলাকা ছিল মিরপুরের পল্লবী সেকশন-১২, ব্লক-সি। তাদের মধ্যে কয়েকজনের নাম হলো আশিক ইকবাল, হাসিনা বেগম, শেখ মোজাচ্ছার নাজার, শাকিলা বেগম, মাসুম আহমেদ এবং আলতাফ হোসেন।
অভিযোগকারীদের দাবি, এদের অনেকে প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক এবং তারা বাবুলের সহযোগিতায় বাংলাদেশি পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। তদন্ত করলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পারিবারিক সিন্ডিকেট : বিভিন্ন অভিযোগে বলা হয়েছে, আলী ফুয়াদ পাশা বাবুল, তার ছেলে রাশেদুল হাসান, জামাতা আশরাফুল আলম লিটন এবং সহযোগী ববি আজম মিলে দীর্ঘদিন অঅই-এর গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন।
অভিযোগ রয়েছে, লাইসেন্স বই, ফরম, রেজিস্টার, মানি রিসিভ বইসহ বিভিন্ন অফিসিয়াল নথি তাদের পছন্দের প্রিন্টিং প্রেস থেকে ছাপানো হতো এবং এসব ক্ষেত্রে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ব্যবহৃত হতো।
এছাড়া ইজঞঅ কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে নথি সত্যায়নের অভিযোগও উত্থাপিত হয়েছে। জরুরি সেবার নামে অতিরিক্ত অর্থ আদায় এবং গ্রাহকদের জাল লাইসেন্স সরবরাহ করার অভিযোগও রয়েছে।
চাকরিচ্যুতির পরও অফিসিয়াল নম্বর ব্যবহারের অভিযোগ : অভিযোগ অনুসারে, অঅই থেকে অপসারণের পরও বাবুল ও তার পরিবারের সদস্যরা প্রতিষ্ঠানের অফিসিয়াল মোবাইল নম্বর ব্যবহার করে যাচ্ছেন। ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন।
এ বিষয়ে অভিযোগ রয়েছে যে, অঅই এখনো বাবুল ও তার সহযোগীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি এবং তাদের কাছে থাকা অফিসিয়াল সিল, লাইসেন্স বই ও অন্যান্য নথি উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেয়নি।
অর্থ পাচারের অভিযোগ : আলী ফুয়াদ পাশা বাবুল প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা অবৈধভাবে ভারতে পাচার করেছেন। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, বাড়ি এবং ভূমি ব্যবসায় বিনিয়োগ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
একইসঙ্গে অভিযোগ রয়েছে যে, তার ছেলে রাশেদুল হাসান বিপুল অর্থ নিয়ে ভারতে চলে গেছেন এবং বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। মাঝখানে বাংলাদেশে এসে একটি ব্যক্তিগত গাড়ি বিক্রি করে সেই অর্থও ভারতে নিয়ে গেছেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
আলী ফুয়াদ পাশা বাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি বর্তমানে এসব কার্যক্রমের সঙ্গে জড়িত নন এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে সেগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
অন্যদিকে অঅই-এর কর্মকর্তারা দাবি করেছেন, চাকরিচ্যুত হওয়ার পরও তিনি প্রতিষ্ঠানের পুরোনো সিল, বই ও নথি ব্যবহার করে ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট বিতরণ করছেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *