1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : Saturday, May 16, 2026,
  • 67 Time View

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ৯টা ৩০ মিনিটে দিনাজপুর সদর উপজেলার উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বক্তব্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা শিশুদের মেধা ও মনন বিকাশে সহায়ক এবং তাদেরকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তোলে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলকে শুভেচ্ছা জানিয়ে সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ খেলার মাধ্যমে টুর্নামেন্ট সফল করার আহ্বান জানান।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলা উপভোগ করতে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ