1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

গাছায় খালেদা জিয়া স্মৃতি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

সামছুদ্দিন জুয়েল :-
  • Update Time : Saturday, May 9, 2026,
  • 61 Time View

‎বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, গাজীপুর মহানগরীর গাছা কামারজুরী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে, বৃহস্পতিবার বিকাল ৩টায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস খানের সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছা থানা বিএনপি’র সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব সালাউদ্দিন সরকার, কার্যকরী সভাপতি, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি

এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব শরাফত হোসেন, সাবেক সভাপতি টঙ্গী পূর্ব থানা বিএনপি, রাজু আহমেদ শাহীন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বলেন মাদক, ও নেশা থেকে যুব সমাজকে মুক্ত রাখতে খেলাধুলায় আরও বেশি মনযগী হতে হবে।

আরও বলেন, সারাদেশের মতো গাজীপুরেও ফুটবল আজ অবহেলিত। প্রায় ১৭ বছর ধরে এখানে কোনো নিয়মিত ফুটবল লীগ আয়োজন করা হয়নাই। সঠিক পরিচর্যার অভাবে একসময়ের খ্যাতিমান ফুটবলার মুন্না ও চুন্নুদের মতো প্রতিভা এখন আর গড়ে উঠছে না।

ফুটবলকে পুনরুজ্জীবিত করা এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করার লক্ষ্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ‎‎এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এইসমস্ত টুর্নামেন্টের মাধ্যমে গাজীপুরে ফুটবলের হারানো ঐতিহ্য আবারও ফিরে আসবে ইনশাল্লাহ। ফুটবল খেলা স্থলে শত শত দর্শনার্থী গাছা বিএনপির নেতৃবৃদ্ধ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ