1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

গাজীপুর চান্দনা চৌরাস্তার ট্রাফিক বক্সে কর্মরত টি এস আই মজিবরের ঘুষ বানিজ্যের অভিযোগ ছবি সহ প্রমাণ।

মো:ফিরোজ মিয়া বিশেষ প্রতিনিধি
  • Update Time : Saturday, April 4, 2026,
  • 103 Time View

গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার ট্রাফিক বক্সে দায়িত্বরত এক ট্রাফিকের টি এস আই বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। উক্ত ট্রাফিক বক্স টর্চার সেল হিসেবে ব্যাবহার করা হয়। টাকা না দিলেই নিয়ে আসা হয় ট্রাফিক বক্সে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম মজিবর, যিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, প্রতিদিনই চান্দনা চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে বিভিন্ন যানবাহন থামিয়ে নানা অজুহাতে চালকদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস কিংবা অন্যান্য কাগজপত্রে সামান্য ত্রুটি দেখিয়ে মামলা দেওয়ার ভয় দেখানো হয় এমন অভিযোগ একাধিক চালকের।
এই প্রতিবেদকের হাতে থাকা ছবি ও প্রমাণে দেখা যায়, সংশ্লিষ্ট টি এস আই দায়িত্ব পালনরত অবস্থায় সরাসরি অর্থ গ্রহণ করছেন। বিষয়টি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি করেছে। যদিও এসব ছবির সত্যতা যাচাই ও ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন,
কোনো সমস্যা না থাকলেও গাড়ি থামিয়ে টাকা চাওয়া হয়। টাকা না দিলে মামলা দেওয়ার ভয় দেখানো হয়, তাই অনেকেই বাধ্য হয়ে টাকা দেন।
এছাড়াও অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে, যা সড়ক শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহল মনে করছে, এমন অভিযোগের সুষ্ঠু তদন্ত জরুরি। প্রমাণ যাচাই করে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ