1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

সোমা মোখলেস স্কুল এন্ড কলেজে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করলেন সিনহা আক্তার

রিপোর্টার: সোহেল রানা
  • Update Time : Thursday, February 26, 2026,
  • 137 Time View

সারাদেশে প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণি তথা জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল। এ ফলাফলে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সোমা মোখলেস স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থী সিনহা আক্তার সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছেন। উল্লেখ্য, এ বছর প্রতিষ্ঠানটি থেকে সর্বমোট ৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সিনহা আক্তারের বাড়ি উত্তর জোড়খালী এলাকায়। তার পিতা রঞ্জু ও মাতা রোজিনা। পরিবারের সার্বিক সহযোগিতা ও শিক্ষকদের দিকনির্দেশনায় তিনি এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন।
এ অসাধারণ সাফল্যের জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের সভাপতি মোখলেসুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং দোয়ার ফলেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে যাচ্ছে।
তিনি আরও জানান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কারণেই এ সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও প্রত্যেক পরীক্ষায় এ সাফল্যের ধারা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এজন্য সকল অভিভাবকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগই এই ভালো ফলাফলের মূল চাবিকাঠি। সিনহা আক্তারের এ অর্জনে বিদ্যালয় পরিবারে আনন্দের আমেজ বিরাজ করছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ