শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
গাজীপুর -১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী সাবেক মেয়র, জনাব মোঃ মজিবুর রহমানের নির্বাচনী প্রচারণা ভোট কেন্দ্র চান্দনা চৌরাস্তা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কমিটি গঠন করা হয়। গাজীপুর -১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র, জনাব মোঃ মজিবুর রহমানের নির্বাচনী কার্যক্রম কে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কেন্দ্রভিত্তিক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৬ নং ওয়ার্ডের চান্দনা চৌরাস্তা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও আউট পাড়া ভোট কেন্দ্রের জন্য একটি পরিচালনা কমিটি ঘোষণা করা হয়, উক্ত নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, জনাব মোঃ আব্দুল মান্নান সাহেব। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, জনাব মোঃ শফিকুল ইসলাম , শফিক সাহেব, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন, জনাব মোঃ ইমরান হোসেন মন্ডল। দলীয় সূত্র জানায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি
কেন্দ্রভিত্তিক সম্মনয় এবং নির্বাচন পরিচালনার কার্যক্রমকে শক্তিশালী করতেই এই কমিটি গঠন করা হয়েছে। বাসন থানা ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন নবগঠিত কমিটির নেতৃত্বে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে বিএনপির নিবাচনীয় কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। স্থানীয় নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে তারা দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক ভূমিকা রাখবেন। এই কমিটির মাধ্যমে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।