1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

উপজেলা প্রশাসন ও স্বপ্নের কেন্দুয়া’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :
  • Update Time : Tuesday, January 13, 2026,
  • 65 Time View

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসন ও অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বপ্নের কেন্দুয়া’র যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) কেন্দুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের হরিয়ামালা (টেঙ্গুরী) গ্রামের সেনের বাজার মোড়ে অবস্থিত “আবু তাহের স্মৃতি পাঠাগার” কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নের কেন্দুয়া সংগঠনের এডমিন নুর নাহার আক্তার চায়না, আবু তাহের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক রুকন উদ্দিন, স্বপ্নের কেন্দুয়া সংগঠনের এডমিন তোফায়েল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
উল্লেখ্য, স্বপ্নের কেন্দুয়া সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বন্যা, শীতকালীন সহায়তা, বিভিন্ন ঈদসহ নানামুখী সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ