1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

বাড়িতে বাড়িতে সুবিধাবঞ্চিতদের কম্বল পৌঁছে দিলেন ইউপি সদস্য

মোজাহিদুল ইসলাম শেরপুর প্রতিনিধি?:
  • Update Time : Sunday, January 11, 2026,
  • 140 Time View

শেরপুরের ঝিনাইগাতীতে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত মানুষের শীতের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করেছেন মো. জাহিদুল হক মনির নামের এক ইউপি সদস্য। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে অর্ধশতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি। মনির ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য, একজন সাংবাদিক ও ঝিনাইগাতী বণিক সমবায় সমিতির কোষাধ্যক্ষ।

জানা গেছে, এর আগে গত কয়েকদিনে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এর সদস্যদের নিয়ে আরও দুই শতাধিক কম্বল উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিতরণ করেন তিনি।

বিতরণে ঝুঁকিতে থাকা মানুষ, বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অসুস্থ ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়।
গভীর রাতে জনপ্রতিনিধিকে নিজ বাড়িতে উপস্থিত দেখে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

রামেরকুড়া গ্রামের মো. ছালু মিয়া বলেন, মনির মেম্বার এক নজির সৃষ্টি করলেন। মেম্বারদের কাছে গিয়েও কিছু পাওয়া যায় না। আর এ তীব্র শীতে আমার বাড়িতে এসে কম্বল দিয়ে গেলেন। আমি দোয়া করি আল্লাহ তার মঙ্গল করুক, ভবিষ্যতে আরও বড় হোক।

ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির বলেন, ‘শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্ট পায় গরিব ও অসহায় মানুষ। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এর প্রধান পৃষ্ঠপোষক ড. জাফর ইকবালের সহায়তায় কম্বল বিতরণ করেছি। যতদিন শীত থাকবে, ততদিন সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ