শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতায় “ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন (১ম সংশোধিত) (CAFDRIRP) প্রকল্পের আওতায়” খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন কপিলমুনি জি সি -শামুকপোতা বাজার -কাঁঠামারি বাজার আর -জামতলা বাজার -বারো আড়িয়া জিসি(পাইকগাছা অংশ)কার্পেটিং রাস্তার কাজের শুভ করেন পাইকগাছা উপজেলা প্রকৌশলী জনাব শাফিন সাহেব।তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (উপ-সহকারী প্রকৌশলী)এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ ইব্রাহিম গাজী, মোহাম্মদ আরিফুর রহমান মিঠু, মাসুদ মোল্লা, আলমগীর শেখ, সহ এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ। কাজটি সুন্দরভাবে হচ্ছে বলে অনেকেই মন্তব্য করেন। এই রাস্তা সংস্কার হলে কাঠামারী,জ দেলুটি, লতা, গঙ্গারকোনা, পুটিমারি, শামুকপোতা,সহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ সার স্বাচ্ছন্দ্যে কপিলমুনি শহরসহ পাইকগাছায় যাতায়াত করতে পারবে।