1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মহেশখালীতে পরিবেশ বিষয়ক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ রূপসায় মশা নিধনে নেই কোন তোড়জোড়; ডেঙ্গু আতঙ্ক চরমে খুলনা শিরোমণিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও মিছিল বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের সিটের নিচে স্কচটেপে মোড়ানো ৮০ স্বর্ণের বার উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন হুইপ জি কে গউছ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ

মুরাদনগরে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।

শাপলা আক্তার
  • Update Time : Sunday, December 21, 2025,
  • 67 Time View

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠন।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় ভূঁইয়াইল-হাটখোলা বাজারে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ও স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক হোসেন আবু মেম্বার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর সুমনের সংবর্ধনায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল মোমেন, মো. শরিফ আহমেদ, চৌধুরী রফিকুল হক শিপন, ইউপি সদস্য মুনি, সাজ্জাদ খান, আলমগীর সরকার, আবুল হোসেন চৌধুরী, আব্দুস সালাম, আব্দুল করিম, সাবেক ইউপি সদস্য মো. ইদ্রিস মিয়া, মো. বাহাদুর, দুলাল মিয়া, সাবেক চেয়ারম্যান হোসেন খান, গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার, সহকারী শিক্ষা অফিসার আলমগীর মোল্লা, শিক্ষক তারিকুল ইসলাম ও প্রদীপ কুমার সরকার প্রমুখ।
অনুষ্ঠানে শ্রীকাইল ইউনিয়নের ২৪টি গ্রামের শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি ভূঁইয়াইল গ্রামের একটি মসজিদে জায়নামাজ প্রদান করা হয়। এছাড়াও ভূঁইয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ