1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মহেশখালীতে পরিবেশ বিষয়ক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ রূপসায় মশা নিধনে নেই কোন তোড়জোড়; ডেঙ্গু আতঙ্ক চরমে খুলনা শিরোমণিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও মিছিল বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের সিটের নিচে স্কচটেপে মোড়ানো ৮০ স্বর্ণের বার উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন হুইপ জি কে গউছ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ

খুলনা শিরোমণিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও মিছিল

মিহির, স্টাফ রিপোর্টার 
  • Update Time : Thursday, September 3, 2026,
  • 22 Time View
খুলনা শিরোমণিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও মিছিল
মিহির, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনার শিরোমণিতে র‍্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শিরোমণি সারগুদাম ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ র‍্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়।
র‍্যালিটি শিরোমণি সারগুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গফফারপুর মোড়, বালিরঘাট রোডসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ইউনিয়নের সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়নের সহসভাপতি গাজী রাসেল, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার, প্রচার সম্পাদক রাজা রহমান, শামসুর রহমান, ফিরোজ মন্ডল, নজরুল খান, আব্দুল্লাহ সরদার, ওহাব সরদার, ফারুক বেপারী, আব্দুল্লাহ শেখসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিকরা।
এ সময় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগানে অংশ নেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ