1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Monday, December 15, 2025,
  • 43 Time View

রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ আজ ১৪ ডিসেম্বর (রবিবার) বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ও বটিয়াঘাটা তরুণ সংঘ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়ে আধিপত্য বিস্তার করে স্বাগতিক দল শহীদ মনসুর স্মৃতি সংসদ। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে শহীদ মনসুর স্মৃতি সংসদের গোলরক্ষক, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বসুন্ধিয়া গ্রামের সন্তান আরিফুল ইসলাম বাবুর অসাধারণ দক্ষতায় বটিয়াঘাটা তরুণ সংঘকে ৩-০ গোলে পরাজিত করে স্বাগতিক দলটি। এর মাধ্যমে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করে শহীদ মনসুর স্মৃতি সংসদ।
স্বেচ্ছাসেবী সংগঠন মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্রীড়া সংগঠক এইচ এম মাসুদুল ইসলামের স্পন্সরে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় আনিস।
খেলাটি পরিচালনা করেন রেফারি সুমন রাজু, আজিজুর রহমান ও আলী আকবর।

খেলার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর (চাইনিজ)। কোয়ার্টার ফাইনালের উদ্বোধন করেন প্রধান অতিথি ক্রীড়া সংগঠক এবং দৈনিক সময়ের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক তরিকুল ইসলাম। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এম কামরুজ্জামান টুকু, ক্রীড়া সংগঠক ও মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম মাসুদুল ইসলাম এবং ক্রীড়া সংগঠক মাঈনুল হাসান টুটুল।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রয়েল আজম, সৈয়দ নিয়ামত আলী, এ্যাডভোকেট তাফসিরুজ্জামান, এইচ এম কামরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাহমুদ আলী, আলম শেখ, ক্রীড়া সংগঠক আব্দুর রহমান, মুন্না সরদার, বাশির আহম্মেদ লালু, সাজ্জাত সরদার , আবুল কালাম, কবীর চৌধুরী, তাপস ব্যানার্জী, সুলতান মাহমুদ বাদশা, রউফুল হক মুকুল, শাহাজাদা আলমগীর, বিপ্লব, এস এম মনিরুজ্জামান, শুভ গালিব, ইসরাইল বাবু, শেখ ফরিদ আহম্মেদ, জামাল শেখ, শাহিনুর রহমান, ফেরদৌস, জহির খান, তাহসিনসহ অন্যান্যরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ