শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
বুধবার ১০ডিসেম্বর, রংপুরের গংগাচড়া উপজেলা বড়বিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এই ক্যাম্পিং কার্যক্রম পরিচালিত হয়। মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় গংগাচড়া উন্নয়ন ফোরাম।
ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর ১ আসনের, বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী রায়হান সিরাজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা নায়েবুজজামান নায়েব, মাওলানা সাইফুল ইসলাম, ইউনিয়ন আমির সোহাগসহ ও জামাতের নেতৃবৃন্দ।
মেডিসিন, শিশু,গাইনি ও চর্মরোগ,সার্জারী, চক্ষু, বিভাগ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়।
চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
রোগীরা বলেন , টাকা-পয়সা নেই, ডাক্তার দেখাতে পারি না। আজ এখানে এসে ভালোভাবে চিকিৎসা পেলাম, ওষুধও দিল। খুব উপকার হলো।
জননেতা রায়হান সিরাজী বলেন আজকের এই আয়োজনের মধ্য দিয়ে এই অঞ্চলের অধিকাংশ খেটে খাওয়া মানুষ তাদের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্যই আজকের ফ্রী মেডিকেল ক্যাম্প। কয়েক বছর ধরেই আমরা এই কাজ করে আসতেছি যা নতুন কিছু নয়। আমরা বন্যার সময় ত্রাণ, শীতের সময় কম্বল সহ ইত্যাদি সমাজিক কার্যক্রম করে আসতেছি।