1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

গাজীপুরে ৩১ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রিপোর্টার মাইনুল ইসলাম ইমন
  • Update Time : Wednesday, December 3, 2025,
  • 118 Time View

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের ভারারুল জামতলা এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত নেতাদের ভাষ্য অনুযায়ী তাঁকে গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী হিসেবেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
২০২৫ সালের ২ ডিসেম্বর, মঙ্গলবার রাত ৮টায় দোয়া মাহফিলটি আয়োজন করেন সাবেক কাউন্সিলর পদপ্রার্থী এবং ৩১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম হানিফ। স্থানীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি মোঃ মেহেদী হাসান এলিজ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সংগ্রামের একটি বড় নাম। তাঁর দ্রুত আরোগ্য কামনা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কাজী আজিমউদ্দিন কলেজের সাবেক জি.এস মোঃ নাসিমুল ইসলাম মনির। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু আমাদের দলের নয়, বরং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ডের অন্যতম ছাত্রনেতা ও যুবদলের সভাপতি প্রার্থী মোঃ আসাদ, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক এবং স্থানীয় মুসল্লিরা। তাদের উপস্থিতিতে দোয়া মাহফিলটি এক হৃদ্যতাপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনের তেলাওয়াত করেন স্থানীয় এক হাফেজ। এরপর কুরআন খতম ও বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু, দেশের স্থিতিশীলতা, শান্তি, জনগণের কল্যাণ ও জাতীয় সমৃদ্ধি কামনা করা হয়।
আয়োজক মাহবুব আলম হানিফ বলেন, দেশনেত্রীর সুস্থতা আমাদের সবার প্রত্যাশা। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন শক্তি এনে দেবে। আমরা তার সুস্থতা কামনায় এ ধরনের দোয়া মাহফিল আগামীতেও করবো।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতা-কর্মীরাও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে অনুরূপ দোয়া মাহফিলের আহ্বান জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ