শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
“তুমি আমার”
মল্লিকা আফরিন অথই
তুমি আমার সন্ধ্যা সকাল-
রোজ সকালের ফুল,
সেই ফুলেতে সাজিয়ে দিও-
আমার এলো চুল।
তুমি আমার রাতের আকাশ-
আঁধার বেলার চাঁদ,
আকাশ ভরা তারার মেলায়-
তোমায় দেখার সাঁধ।
তুমি আমার হৃদয় মাঝে-
লুকোনো এক পাখি,
আমার বোনের হরিণ তুমি,
কাজল কালো আঁখি।
তুমি আমার দিনের শুরু-
তুমিই সন্ধা-রাত,
বন্ধু করে রেখে দিও-
ছেড়ো না এই হাত।
কবিতা হয়ে থেকো তুমি-
মনের খাতা জুড়ে,
ছায়া হয়ে থেকো পাশে-
যেও না গো দূরে।
লক্ষ তাঁরার মাঝে তুমি-
একটি চাঁদের আলো,
তুমি আমার সাতরাজার ধন-
শুধু তোমায় বাসি ভাল।
“অদৃশ্য কবি”