1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

রূপসায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Monday, November 24, 2025,
  • 127 Time View

রূপসায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ নভেম্বর বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় রূপসা উপজেলা প্রশাসন দল ও টিএসবি ইউনিয়ন পরিষদ দল। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় টিএসবি ইউনিয়ন পরিষদ ৩–২ গোলে উপজেলা প্রশাসনকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। বিজয়ী দলের হয়ে গোল করেন সিহাব, সবুজ ও নাঈম। পরাজিত দলের হয়ে গোল করেন তবিবুর ও ইব্রাহিম। খেলাটি পরিচালনা করেন আলী আকবর, আজিজুর রহমান বাবলু ও বিপ্লব সরদার।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, পল্লী বিদ্যুৎ এজিএম এম এ হালিম খান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান,প্রভাষক খান মেজবা উদ্দিন সেলিম, বাশির আহম্মেদ লালু, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান,ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু,জিয়া খান, ফেরদৌস, জহির খান, তাহসিনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ