1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

খুলনা বিআরটিএর উদ্যোগে জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৫ অনুষ্ঠিত

নাজিম সরদার খুলনা:
  • Update Time : Thursday, November 20, 2025,
  • 88 Time View

গত ২০শে নভেম্বর খুলনা বিআরটিএর উদ্যোগে স্কুল শিক্ষার্থী জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ পথচলা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আফিল গেটে গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়। আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ৫২ নং শেখ আমজাদ হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় এই শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএ এর সহকারী পরিচালক উসমান (ইঞ্জি:) উসমান সরওয়ার আলম, প্রধান বক্তা ছিলেন খুলনা বিআরটিএ এর লাইসেন্স শাখার পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন ।

এছাড়া উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএ এর মিজানুর রহমান, প্রধান শিক্ষক বিমান চন্দ্র নন্দী, কাজী মুরাদুল ইসলাম, নাছিমা খাতুন,দীপ্তি পোদ্দার,পলিয়ারা খাতুন,অমিয় কুমার মল্লিক, মহানন্দ রায়, প্রভাত কুমার, আহসান হাবীব,পেয়ারা খাতুন ,মনিরা খাতুন ,জয়দেব বিশ্বাস, দিলীপ দাস, কুতুবউদ্দিন, বনশ্রী সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দ। প্রধান অতিথি উসমান সরওয়ার আলম তার বক্তব্য বলেন দুর্ঘটনা রোধে স্কুল-কলেজে শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে ও নিরাপদ চলা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের নিরাপদ পথ চলা এবং রাস্তা পারাপারের নিয়ম সম্পর্কে নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন সড়ক দুর্ঘটনা আমাদের কাম্য নয় দুর্ঘটনার কমাতে বিআরটিএ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে তার পরিবারকে ৫ লক্ষ এবং আহত হলে ১ থেকে ৩ লক্ষ্য পর্যন্ত টাকা প্রদান করছে বিআরটিএ কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ