1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান।

বি‌শেষ প্রতি‌নিধী, ঈশ্বরদীঃ
  • Update Time : Thursday, November 20, 2025,
  • 52 Time View

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঈশ্বরদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় পৌর এলাকার আর আর পি কমিউনিটি সেন্টারে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শাহীনা আক্তার। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ বেল্লাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন জনি এবং স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মতিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সেলিম সরদার, ওহিদুজ্জামান টিপু, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, দৈনিক নয়াদিগন্তের ঈশ্বরদী প্রতিনিধি শহীদুল্লাহ খান, বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, আনন্দ টিভির এম আর রাসেল এবং এনটিভি অনলাইনের প্রতিনিধি রাসেল আলী প্রমুখ।

সূত্র জানায়, ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৪টি বিদ্যালয়ের ৩১৭ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ ধরণের আয়োজন করে আসছে ঈশ্বরদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।

প্রধান অতিথির বক্তৃতায় মোসাঃ শাহীনা আক্তার বলেন, প্রাথমিক শিক্ষা বিস্তারে নানামুখী বাধা অতিক্রম করে কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনের বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে আজকের এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি সৎ ও আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ