শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) চাঁদপুরে নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন:

মোঃজিল্লুর রহমান / ৩৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ বুধবার (০৫ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের নিজস্ব ক্যাম্পাসে (সেনগাঁও, আশিকাটি, চাঁদপুর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাউবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রথমেই উপাচার্য লাল রঙের ফিতা কেটে এবং নবনির্মিত উপ-আঞ্চলিক কেন্দ্র ভবনের দেয়ালে স্থাপিত ফলক উন্মোচন করে অফিস ভবনের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। এ ধরণের উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগকে সহজতর করবে। চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের নিজস্ব ভবন প্রতিষ্ঠা স্থানীয়ভাবে শিক্ষা বিস্তারের নতুন দিগন্ত উন্মোচন করবে।” উপাচার্য বলেন, এখন থেকে বাউবির এম.এ কোর্স সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের আর কোনো স্টাডি সেন্টারে গিয়ে ক্লাস করতে হবে না। ঘরে বসেই মোবাইল অ্যাপস ব্যবহার করে শিক্ষার্থীরা পাঠগ্রহণ করতে পারবেন। এছাড়াও তিনি আরো বলেন,”শিক্ষা সহজলভ্য করার পাশাপাশি মানসম্পন্ন শিক্ষার নিশ্চয়তা দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ । উন্মুক্ত শিক্ষা মানে নকলের সুযোগ নয়; বরং সবার কাছে জ্ঞানের আলো পৌঁছে দেওয়াই বাউবির লক্ষ্য। তিনি আরও জানান, বর্তমানে ৬৭টি প্রোগ্রাম চালু আছে এবং দক্ষতা বৃদ্ধিমূলক নতুন নতুন কোর্সও চালু করা হচ্ছে, যাতে দেশের জনগণ প্রকৃত অর্থে শিক্ষিত ও দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে।

মাননীয় উপাচার্য আরও বলেন, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে মানুষ তৈরি করা—যে শিক্ষা মানুষকে আলোকিত ও নৈতিক করে তোলে, সেটিই প্রকৃত শিক্ষা। তিনি অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণকে আহ্বান জানান, যাতে সবাই বাউবির কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতা করে এবং যারা বয়স বা সামাজিক কারণে শিক্ষার সুযোগ পাননি, তারা যেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নতুন করে শিক্ষা গ্রহণের সুযোগ নেন। অনুষ্ঠানে তিনি ৭২ বছর বয়সে বাউবি থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করে বর্তমানে এইচএসসি প্রোগ্রামে অধ্যয়নরত চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা রেজা মাহবুব আলফুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে বলেন, “শিক্ষা গ্রহণের কোনো বয়স নেই—যতদিন প্রাণ আছে, ততদিন শেখার সুযোগ আছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ. মাসুদুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান। এছাড়াও চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন বিভিন্ন প্রোগ্রামের স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর ও স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মাহফুজ উল আলম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিচালক, আঞ্চলিক পরিচালক, যুগ্ম-পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *