শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

পুলহাট–খানপুর সড়কে সওজের কঠোর উচ্ছেদ অভিযান: শত শত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল ভেকু

মাসুদুর রহমান / ৪৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের দু’পাশে গড়ে ওঠা শত শত অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কঠোর অভিযান পরিচালনা করেছে। দীর্ঘ প্রতীক্ষা ও একাধিক নোটিশ জারির পর রবিবার (২ নভেম্বর) থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে অভিযান চলে পুলহাট হাটের রূপম মোড় এলাকা জুড়ে।
সওজ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন স্থানীয় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযানে ব্যবহৃত হয় ভারী যন্ত্রপাতি — বিশেষ করে ভেকু (এক্সক্যাভেটর) ও ট্রাক। এসব যন্ত্রের সহায়তায় মুহূর্তেই গুঁড়িয়ে দেওয়া হয় রাস্তার পাশের পাকা, আধাপাকা দোকান, বসতবাড়ি, টিনের ঘর ও গুদামঘরসহ অসংখ্য অবৈধ স্থাপনা।
সওজ বিভাগ জানায়, ১৯৪২ সালে অধিগ্রহণকৃত সরকারি জমির ওপর দখল করে বছরের পর বছর ধরে গড়ে তোলা স্থাপনাগুলো বারবার নোটিশ ও মাইকিংয়ের পরও অপসারণ করা হয়নি। জনস্বার্থে ও রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান চলাকালে কোনো ধরনের বাধা বা বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভেকুর বাল্কহাত ঘুরতেই মুহূর্তে ভেঙে পড়ে দোকানের দেওয়াল, ভাঙে টিনের চালা ও ইটের দেয়াল।
কিছু স্থানে মালিকরা আগে থেকেই দোকানের মালামাল সরিয়ে নেন, কেউ কেউ কান্নাজড়িত কণ্ঠে নিজেদের ক্ষোভ ও অসহায়ত্বের কথা জানান। তবে প্রশাসন দৃঢ় অবস্থান নেয়— “সরকারি জমিতে কোনো স্থাপনা থাকবে না।”
দখলদারদের অনেকে নিজ উদ্যোগে স্থাপনা সরান।
এর আগে দিনাজপুর সওজের পক্ষ থেকে ব্যাপক মাইকিং ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে সওজ কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে সরকারি দলবল নিয়ে অভিযান চালানো হবে।
ফলে অনেকে নিজ উদ্যোগে দোকান ও বাড়িঘর খুলে সরিয়ে নেয়। তবে যারা তা করেনি, তাদের অবৈধ স্থাপনা অভিযান শুরু হতেই গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, “দীর্ঘদিন ধরে রাস্তা সরু হয়ে পড়েছিল। দোকান, গ্যারেজ, কাঠের গুদাম আর বসতবাড়ির দখলে চলাচল ছিল দুর্বিষহ। এখন দখলমুক্ত হওয়ায় স্বস্তি মিলেছে।”
তাদের মতে, এই উচ্ছেদ অভিযানের ফলে যানজট অনেকটা কমে যাবে এবং সড়কটি হবে প্রশস্ত, নিরাপদ ও চলাচল উপযোগী।
সওজ কর্মকর্তার বক্তব্য
অভিযানে নেতৃত্ব দেওয়া সওজের এক কর্মকর্তা বলেন,“এটি নিয়মিত দখলমুক্ত অভিযান। সরকারি জমি উদ্ধারে কোনো আপস করা হবে না। মাইকিং ও পেপার বিজ্ঞপ্তি দেওয়ার পরও যারা স্থাপনা সরায়নি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সওজ সূত্রে জানা গেছে, পুলহাট থেকে খানপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণের পাশাপাশি ফুটপাত ও ড্রেন নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। একইসঙ্গে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক যেমন গোদাগাড়ী, কলেজ মোড় থেকে সদর উপজেলা পর্যন্ত এলাকাতেও পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন “এখন যদি সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হয়, তাহলে শহরের যানজট ও জলাবদ্ধতা দুটোই অনেকাংশে কমে যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *