1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

তরুণদের খেলাধুলায় মনোনিবেশের আহবান প্রভাষক বশির উদ্দিনের

আব্দুল খালেক সুমন।।
  • Update Time : Sunday, October 26, 2025,
  • 96 Time View

গাজীপুরের গাছা থানা এলাকায় যথাযোগ্য মর্যাদায় উদ্বোধন করা হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কামারজুরি ইউসুফ আলী হাই স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক বশির উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি খেলাধুলাকে ভালোবাসতেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে গড়ে তুলতে চেয়েছিলেন। তার স্মৃতিকে ধারণ করে আজকের এই টুর্নামেন্ট আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমি চাই তরুণরা রাজনীতির পাশাপাশি খেলাধুলার দিকেও মনোনিবেশ করুক, কারণ খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হারুন অর রশিদ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য হাজী আবুল কাশেম, দানিছুর রহমান দিনার, গাছা থানা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান বিপ্লব ও ৩৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন গাজীপুর মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী মোহাম্মদ আব্দুর রহমান খান (কালা)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ ইউসুফ আলী সরকার, মোঃ বেলায়েত মাষ্টার, জাহাঙ্গীর মোল্লা, ইদ্রিস মন্ডল, আবু মোহাম্মদ কাউসার ও আজিজুল হক সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হায়দারাবাদ স্পোর্টিং ক্লাব বনাম ঢাকা আরামবাগ স্পোর্টিং ক্লাব। খেলার মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশ। খেলার ফলাফল ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রভাষক বসির উদ্দিন। ৬০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ঢাকা আরামবাগ স্পোর্টিং ক্লাব ০৩-০১ গোলো ঢাকা আরামবাগ স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ