1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

ডিমলায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ আলী সানু
  • Update Time : Friday, October 24, 2025,
  • 77 Time View

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, ডিমলা উপজেলা শাখার আয়োজনে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “মানুষ গড়ার কারিগর—সম্মানিত শিক্ষকগণ” শীর্ষক এই সমাবেশটি অনুষ্ঠিত হয় শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় ডিমলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও দহলপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন লেবু এর সভা-প্রধানে এতে

বক্তব্য দেন মোঃ ছাদের হোসেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নীলফামারী জেলা সভাপতি।
এছাড়া বক্তব্য দেন ডিমলা উপজেলা শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা আমীর হযরত মাওলানা মুজিবুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের ডিমলা উপজেলা সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম, সহকারী সিনিয়র শিক্ষক, ডিমলা উচ্চ বিদ্যালয়।

সভায় উপজেলার ছয়টি ইউনিটির সম্মানিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন—
“বর্তমান সরকারের আমলে দিনের ভোট রাতেই যে নির্লজ্জভাবে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার ঘটেছে, বাংলার জমিনে যে অবিচার ও অনাচারের পরিবেশ সৃষ্টি হয়েছে—তার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে ব্যাপারে শিক্ষক সমাজকে ঈমানের দায়িত্ববোধ থেকে সজাগ থাকতে হবে।”

তাঁরা আরও বলেন,
“দেশের ভবিষ্যৎ প্রজন্মের সঠিক শিক্ষা ও ন্যায়ের সমাজ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে শিক্ষকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায় ও সামাজিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ