1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

জিএমপি কমিশনারের সাথে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির মতবিনিময়।

মোঃমাইনুল ইসলাম ইমন
  • Update Time : Thursday, October 23, 2025,
  • 109 Time View

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম সেবা’ সাথে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ ২২ অক্টোবর ২০২৫ ইং বিকেল সাড়ে ৪ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহকারী মহাসচিব ও গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সংগঠনের প্রায় ২০ জন সাংবাদিক এতে উপস্থিত ছিলেন।
জানা যায়, সদা হাস্যোজ্জ্বল, সদালাপী বিনয়ী, পরিশ্রমী ও জুনিয়র অন্তপ্রান নির্বিক একজন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি ২০ তম ব্যাচের একজন অফিসার হয়েও দীর্ঘ ১৮ বৎসর একই পদে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি গাজীপুর মহানগর পুলিশের নতুন দায়িত্ব পাওয়ার পর গাজীপুরবাসী অনেকটা আলোর মুখ দেখতে শুরু করেছেন। তাঁর গতিশীল নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাঝে ইতিমধ্য অনেক পরিবর্তন এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে, তীব্র যানজট সমস্যা নাকাল গাজীপুরবাসীকে তিনি দায়িত্ব গ্রহণের পর বিশেষ করে মহাসড়কে যানজট মুক্ত রাখতে রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
মতবিনিময় সভায়, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ মহানগরীর পুলিশ প্রশাসনের জনবল সবচেয়ে কম এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উত্তরে ভারপ্রাপ্ত কমিশনার বলেন, একথা সত্য যে গাজীপুর মহানগরীর প্রশাসনিক জনবল তুলনামূলক ভাবে অনেক কম। তার জন্য উধ্বর্তন কতৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে পুলিশ নিয়োগের কোন ঘাটতি না থাকলে আমি আশাকরি, সকল অপরাধ সমস্যা গুলো অতি তাড়াতাড়ি গাজীপুর মহানগরীর অপরাধের মাত্রা কমিয়ে জিরো টলারেন্স করা সম্ভব। এছাড়া ও বিভিন্ন অপরাধের বিষয়ে আলোচনা করা হয়। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি দায়িত্বে যতক্ষণ আছি সর্বোপরি চেষ্টা করবো, অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের। বিশেষ করে মাদকের ভয়াল থাবা থেকে এই মহানগরীর মানুষ কে মুক্ত করতে চাই।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনারাও আমাদের প্রশাসনকে সহযোগিতা করবেন আমিও আপনাদের সহযোগিতা করব আপনাদের পাশে থাকবো তিনি আরো বলেন সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিব।মোঃ ফিরোজ মিয়া, মোঃ হারিছুর রহমান সিবলু, মোঃ হযরত আলী রানা, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোসাঃ পান্না আক্তার, মোসাঃ রোকসানা কাজল, মোঃ আব্দুল বারী, কাজী সাকিল, মোঃ তারেক রহমান ফয়সাল, মোঃ গিয়াস উদ্দিন আহমেদ ও মাইনুল ইসলাম ইমন প্রমুখ

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ