1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত

মিরপুর শেওড়াপাড়া বাবু ল্যান্ড এর বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ

Reporter Name
  • Update Time : Wednesday, September 24, 2025,
  • 94 Time View

 

রিয়াজুল হাসান :

অতিরিক্ত টাকা নেওয়া বিভিন্ন কায়দা করে প্রথমে লোভ দেখানো পরবর্তীতে আবার টাকা নেওয়ার বিভিন্ন রকম অভিযোগ উঠেছে মিরপুর শেওড়া পাড়া বাবু ল্যান্ড এর বিরুদ্ধে।

এ বিষয়ে একজন ভুক্তভোগী দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে জানায় বিভিন্ন স্কুলের সামনে তারা ফ্রি টিকিট দেয় বাচ্চাদের জন্য বাবু ল্যান্ডে খেলতে পারবে এই বলে কিন্তু পরবর্তীতে বাবুল্যান্ডে গেলে গার্ডিয়ানের জন্য টাকা খেলতে গেলে টাকা বিভিন্ন কায়দায় হাতিয়ে নেয় টাকা ।

রাজধানী ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠ না থাকাতে এবং পরিবেশ বান্ধব না হওয়াতে ধুলাবালির এই শহরে একটু স্বস্তির জন্য বিভিন্ন পরিবার থেকে বাচ্চাদের বিনোদনের জন্য বাবুল্যান্ডে নিয়ে যায়। কিন্তু এখানে অতিরিক্ত খরচের কারণে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের কেউ যেতে পারে না। এক একটি বাচ্চার পিছনে প্রায় চার থেকে পাঁচশ টাকা অনেক সময় ছয় থেকে এক হাজার টাকা পর্যন্ত খরচ হয়। বাচ্চাদের সাথে গার্ডিয়ানরা ঢুকলেও তাদেরকেও আলাদা টাকা দিতে হয়। অথচ তাদের কোন বিনোদন নেই জাস্ট ভিতরে বসে থাকা। এই যদি হয় বাচ্চাদের খেলাধুলা বা বিনোদনের অবস্থা সবকিছুই যদি টাকা দিয়ে পরিমাপ করা হয় তাহলে বাচ্চারা প্রতিবন্ধী হবে তাদের স্বাস্থ্য ভালো হবে না তারা খেলাধুলা দৌড়াদৌড়ি কোন কিছুই করতে পারবে না চার দেয়ালের মধ্যে বন্দি হবে তাদের জীবন।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ধানমন্ডি গুলশান বনানীতে উত্তরায় নির্দিষ্ট মাঠগুলো থাকে তালা মারা বাচ্চাদের নেই খেলার জায়গা। একটু আলিশান চাকচিক্য শীতাতপ নিয়ন্ত্রিত ফিটফাট জায়গায় কিছু খেলাধুলার সরঞ্জাম দিয়ে বাচ্চাদের জন্য লোভনীয় কায়দায় বিনোদনের নামে চলছেই রমরমা ব্যবসা। মিরপুর শেওড়াপাড়ায় বাবু ল্যান্ড স্থাপন হলে আশেপাশে বসবাসরত সকলের মাঝে স্বস্তি ফিরে আসে এখানে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে নেওয়া যাবে কিন্তু তাদের অতিরিক্ত খরচের হিসাবে অনেক পরিবারের পক্ষে সম্ভব হয় না বাবু ল্যান্ড বাচ্চাদেরকে নেয়া তাই সকলের একটি চাওয়া বাবু ল্যান্ড কর্তৃপক্ষ যদি খরচের বিষয়টি কমিয়ে দিত এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাচ্চাদেরকে বাবু ল্যান্ড নিয়ে পরবর্তীতে আবার গার্ডিয়ানের কাছ থেকে টাকা না নিতো তাহলে ভালো হতো এমনটাই মন্তব্য সবার। সবার একই কথা যখন ফ্রি থাকবে তখন বাচ্চাদের জন্য গার্ডিয়ানের জন্য সবটাই ফ্রি হওয়া উচিত মুলা ঝুলিয়ে কাউকে বোকা বানানো ঠিক না এমনটাই মন্তব্য করেছে অনেকে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ