1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

ঘোড়াঘাটে আলোচিত মেহেদুল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার- ২

Reporter Name
  • Update Time : Monday, December 4, 2023,
  • 214 Time View

ঘোড়াঘাটে আলোচিত মেহেদুল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার- ২

দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্যান চালক মেহেদুল ইসলাম (৪০) এর আলোচিত হত্যাকাণ্ডের দেড় মাস পর রহস্য উদঘাটনসহ ২ জন ভ্যান ছিনতাই কারীকে গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ সময় চালকের ভ্যান ও তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে লেচু মিয়া (৩৫) ও একই গ্রামের এনতাজ মন্ডলের ছেলে ইদু মন্ডল (২৫)।

 

রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম।

তিনি জানান, ভ্যান ছিনতাই করতেই মূলত পূর্ব পরিকল্পিত ভাবে ভ্যান চালক মেহেদুলকে হত্যা করা হয়। পরে ঘোড়াঘাট থানা পুলিশ হত্যার রহস্য উদঘাটন করতে ব্যর্থ হলে জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের নির্দেশে মামলার তদন্তভার ডিবিকে প্রদান করা হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত দুজনকে শনাক্ত করে গত শনিবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আসামীদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সকাল ৮ টার সময় ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে রাস্তার ধারে আবাদী জমি থেকে মেহেদুল ইসলামের (৪০) এর রশি দিয়ে হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ভ্যানচালক মেহেদুল একই ইউনিয়নের আবদুল্লাহপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। একই দিন নিহতের স্ত্রী আফরোজা বেগম (৩৬) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ