1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত

মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অযিযোগ দোকানদারের বিরুদ্ধে; থানায় মামলা

Reporter Name
  • Update Time : Thursday, June 19, 2025,
  • 156 Time View

 

 

মোঃ মাহাবুব হাসান, কাশিমপুর থানা প্রতিনিধি :

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আন্দার মানিক পশ্চিমপাড়া এলাকায় এক শিশু (১২) মাদ্রাসা শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে চায়ের দোকানদারের বিরুদ্ধে । এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থীর পিতা বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ।তবে এ ঘটনার পর থেকে ওই ধর্ষক পলাতক রয়েছে ।

অভিযুক্ত চা দোকানদার হলেন খুলনা জেলার দিঘলীয়া উপজেলার দেবনগর দেয়াড়ী গ্রামের সায়েম সরদারের ছেলে নওশের আলী সরদার (৫৬) ।সে উপজেলার মৌচাক আন্দারমানিক এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে লেবারের কাজ ও চায়ের দোকানের ব্যবসা করতেন ।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, গত ৯ জুন রাত আটটার দিকে ওই মাদ্রাসা শিক্ষার্থী মশলা কেনার জন্য পাশের একটি দোকানে গেলে পথিমধ্যে নওশের ওই শিক্ষার্থীকে পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচ তলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ।পরে বিষয়টি কাউকে না বলতে মেরে ফেলার হুমকি দিয়ে বাসায় পাঠিয়ে দেয় ।

এদিকে এ ঘটনার প্রায় সাত দিন পর ওই শিক্ষার্থীর আরেক সহপাঠীকে ৩০০ টাকার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দিলে ওই শিক্ষার্থী রেগে উঠেন ।এসময় নওশের জানান তোমার ওই বান্ধবীকে ২০০ টাকা দিয়ে আকাম করেছি তুমি রাজি থাকলে তোমাকে ৩০০ টাকা দিবো ।এদিকে ওই সহপাঠী নওশের কথায় রাজি না হয়ে বিষয়টি ধর্ষণের শিকার ওই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে বিষয়টি জানায় ।

এদিকে ওই শিক্ষার্থীর বাবা এলাকাবাসীর সহযোগিতায় ওই ধর্ষণ কারীকে আটক করার চেষ্টা করলে নওশের গোপনে বিষয়টি জানতে পেয়ে গা ঢাকা দেয় ।

এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে মেডিকেল পরিক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন ।

মৌচাক ফাঁড়ি পুলিশের ইনর্চাজ সেলিম হোসাইন জানান, শিক্ষার্থী ধর্ষণের একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ