1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

শেরপুরের না‌লিতাবাড়ী‌তে ‌বন্য হাতির আক্রম‌ণে এক বৃদ্ধার মৃত্যু

জহুরুল ইসলাম জপি:
  • Update Time : Saturday, May 31, 2025,
  • 225 Time View

জহুরুল ইসলাম জপি:

শেরপুরের না‌লিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রম‌ণে  এক বৃদ্ধার  মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্প‌তিবার ২৯ মে দিবাগত   রাত ৩ টার দিকে উপজেলার বাতকু‌চি গ্রা‌সে এ ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধার নাম সুরতন নেছা (৬০)। তিনি উপজেলার  বাতকু‌চি গ্রা‌মের মৃত রঙ্গু শে‌খের স্ত্রী ।

বন বিভাগের মধু‌টিলা রেঞ্জের কর্মকর্তা ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দাওধারা-কাটাবা‌ড়ি পাহাড়ের টিলায় গত ৫/৬ দিন ধরে ৩৫ থেকে ৪০টি বন্য হাতি দল বেঁধে অবস্থান করছিল। গতকাল বৃহস্প‌তিবার অ‌বিরাম বৃ‌ষ্টির ম‌ধ্যে রাত সা‌ড়ে ১০টার দিকে বাতকু‌চি এলাকায় হা‌তির দল‌টি হানা দেয়। এসময় গ্রামবা‌সি মশালজ্বা‌লি‌য়ে হইহো‌ল্লোর ক‌রে হা‌তি দল‌কে বাতকু‌চি জঙ্গলের দি‌কে তাড়িয়ে  দেয়। প‌রে রাত ৩টার দি‌কে হা‌তির দল ফের বাতকু‌চি গ্রা‌মে চ‌লে আসে। এসময় অন্ধকা‌রে বাড়িতে  থাকা সুরতন নেছার ঘ‌রে বন্য হাতির পাল হানা দেয়। হা‌তির আক্রম‌ণে ঘটনাস্থ‌লেই ওই বুদ্ধার  মৃত‌্যু হয়।

এ ব্যাপারে বন বিভাগের মধু‌টিলা রেঞ্জ কর্মকর্তা মো.দেওয়ান আলী  ব‌লেন, নিহত বৃদ্বা একাই বা‌ড়ি‌তে ছি‌লেন। হা‌তির আক্রম‌ণে  ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হ‌য়ে‌ছে। এলাকায় ব‌ৃষ্টির থাকায় ঘটনাস্থ‌লে যে‌তে পার‌ছি না। ত‌বে নিহ‌ত প‌রিবা‌র‌কে ক্ষ‌তিপূর‌ণের জন‌্য আবেদন কর‌তে বলা হ‌বে।

এ ব‌্যাপা‌রে না‌লিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সো‌হেল রানা ঘটনা সত্যতা স্বীকার করে  ব‌লেন,রাত থে‌কে এখন বৃ‌ষ্টি হ‌চ্ছে। লাশ উদ্ধা‌রে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ