1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

গণ উন্নয়ন কেন্দ্র NETZ ইউনিয়ন এডুকেশন প্লাটফর্মে বার্ষিক সংলাপ অনুষ্ঠিত

মোহাম্মদ আলী সানু:
  • Update Time : Wednesday, May 28, 2025,
  • 141 Time View

মোহাম্মদ আলী সানু:

বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আলী সানু জানান, ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হলো গণ উন্নয়ন কেন্দ্র NETZ এর উদ্যোগে একটি বার্ষিক সংলাপ। এই সভায় স্থানীয় প্রশাসন, শিক্ষা কর্তৃপক্ষ ও ইউনিয়ন সদস্যদের উপস্থিতিতে প্রকল্পের সাফল্য ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

প্রকল্পটির বাস্তবায়নে সহযোগিতা করছে CUK, এবং NETZ বাংলাদেশ। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন উপজেলা ইউনিট ম্যানেজার মোছাঃ সুলতানা নাজনীন। স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার মোঃ দুলাল করিম। ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সভার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক।

এছাড়াও, ইউপি সদস্য, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান

শিক্ষকগণ, এডুকেশন অর্গানাইজার মোঃ সোহেল রানা, এবং এডুকেশন সাপোর্ট অর্গানাইজার মোঃ মাসিদুল ইসলাম, আলো রানী রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

বার্ষিক সংলাপে প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে ডিমলা উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে কাজের অগ্রগতি, ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনা, বিভিন্ন শিক্ষামূলক উপকরণ বিতরণ, এবং বিজ্ঞান মেলার আয়োজন। ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে এ সব সাফল্যের চিত্র তুলে ধরা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

এই প্রয়াস শিক্ষার মান উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করছে, এবং ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ