মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

ফক্সকনের নিট মুনাফা বেড়েছে ৩৪%

রিপোর্টার নাম / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক : চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা ফক্সকনের নিট মুনাফা ২ হাজার ২৯০ কোটি তাইওয়ানিজ ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৩৪ শতাংশ বেশি। এপ্রিল-জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটি মুনাফা আয়ে প্রত্যাশা ছাড়িয়েছে। বিশ্লেষকদের পূর্বাভাসে গত প্রান্তিকে এর নিট মুনাফা ১ হাজার ৭৯৫ কোটি তাইওয়ানিজ ডলারে দাঁড়ানোর কথা বলা হয়েছিল। খবর রয়টার্স।

বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্য নির্মাতা ফক্সকন। তাইওয়ানভিত্তিক এ প্রতিষ্ঠান চীনে স্থাপিত কারখানায় অ্যাপলের আইফোন উৎপাদনের কাজ করে আসছে। কভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের মতো চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ফক্সকনের মুনাফাতেও নেতিবাচক প্রভাব পড়েছিল। তবে দ্বিতীয় প্রান্তিকে সে ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

এপ্রিল-জুন প্রান্তিকের আর্থিক খতিয়ান প্রকাশের পর ফক্সকনের বিবৃতিতে বলা হয়, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারীর মধ্যে তথ্যপ্রযুক্তি পণ্যের ব্যবহার বেড়েছে। অনেক প্রতিষ্ঠান কর্মীদের বাসায় থেকে কাজের সুবিধা চালু করেছে। এ পরিস্থিতিতে কম্পিউটিং পণ্যের চাহিদা বেড়েছে। এপ্রিল-জুন প্রান্তিকের নিট আয় প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সার্ভার ও কম্পিউটিং ব্যবসা বিভাগ। অথচ প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসা হলো কনজিউমার পণ্য। বিশেষ করে আইফোনসহ অন্যান্য স্মার্টফোন উৎপাদন থেকে ফক্সকনের সিংহভাগ রাজস্ব আসে। এপ্রিল-জুন প্রান্তিকে ফক্সকনের স্মার্টফোন উৎপাদন ব্যবসা বিভাগের রাজস্ব কমেছে ১৫ শতাংশের বেশি।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান নভেল করোনাভাইরাসের উত্পত্তিস্থল। গত ডিসেম্বরের শেষ দিকে উহানে প্রথম নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়। এরপর উহান লকডাউন ঘোষণা করে চীন। ভাইরাসটি দ্রুত চীনের অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়েছিল। বাধ্য হয়ে কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে আরো অনেক প্রতিষ্ঠানের মতো স্মার্টফোন উৎপাদন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল ফক্সকন।

বিবৃতিতে ফক্সকন জানায়, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অন্যান্য শিল্পের মতো স্মার্টফোন উৎপাদন শিল্পেরও কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শুরুতে আমরা চীনে স্মার্টফোন উৎপাদন কারখানাগুলোর কর্মীদের অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাতে বাধ্য হয়েছি। এর নেতিবাচক প্রভাব পড়েছে জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক খতিয়ানে। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। অর্থনীতির চাকা সচল রাখতে ভাইরাসের ঝুঁকি নিয়ে মানুষ কর্মস্থলে যোগ দিচ্ছে, যা এপ্রিল জুন প্রান্তিকে আমাদের মুনাফা প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

অ্যাপলের প্রধান চুক্তিভিত্তিক পণ্য সরবরাহকারী ফক্সকনের সিংহভাগ উৎপাদন কারখানা চীনে অবস্থিত। এর সরবরাহকারীদেরও বেশির ভাগই চীনে অবস্থিত। নভেল করোনাভাইরাসের ভয়াবহতা চীনের বাইরেও ছড়িয়ে পড়লে চলতি বছরের শুরুতেই প্রথম প্রান্তিকের রাজস্ব ১৫ শতাংশ হ্রাসের পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি।

 যদিও প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব পূর্বাভাসের চেয়ে বেশি কমেছে, যা ছিল গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি  অবশ্য দ্বিতীয় প্রান্তিকে আর্থিক খতিয়ানে পূর্বাভাসের চেয়ে বেশি মুনাফা করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

আইফোন নির্মাতা অ্যাপল ফক্সকনের প্রধান গ্রাহক।চীনে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আইফোন উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে আগেই সতর্ক করেছিল মার্কিন প্রতিষ্ঠানটি। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৬ হাজার ৭০০ কোটি ডলার রাজস্ব আয়ের যে পূর্বাভাস প্রতিষ্ঠানটি দিয়েছিল, তা পূরণ সম্ভব হয়নি। কারণ আইফোন উৎপাদনের জন্য তারা এখনো শতভাগ ফক্সকনের ওপর নির্ভরশীল।

চীনভিত্তিক ডিভাইস ব্র্যান্ডগুলোর পাশাপাশি নভেল করোনাভাইরাসের প্রভাব অ্যাপলের আইফোন ব্যবসা বিভাগের ওপরও পড়ছে।বিনিয়োগকারীদের সতর্ক করে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের কারণে চীনে আইফোনের উৎপাদন ব্যাহত হওয়ায় তাদের আগাম পূর্বাভাসের তুলনায় রাজস্ব আয় অনেকাংশে কম হবে। এপ্রিল-জুন প্রান্তিকের আর্থিক খতিয়ান এখনো প্রকাশ করেনি অ্যাপল।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল প্রথম কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান, যা চীনে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ার বিষয় স্বীকার করে নেয়। দেশটিতে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আইফোন উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়েছে। অ্যাপল চলতি বছরের প্রথম প্রান্তিকে ৪ কোটি ১০ লাখ ইউনিট আইফোন উৎপাদনের যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা পূরণ সম্ভব হয়নি। কারণ ফক্সকনের কারখানায় টানা কয়েক সপ্তাহ আইফোন উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। উৎপাদন বিভ্রাটের কারণে সরবরাহ ও বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। চাহিদা কম থাকায় দ্বিতীয় প্রান্তিকে আইফোন উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়েছিল অ্যাপল।

ফক্সকনের দাবি, শিগগিরই বাজারে আসছে অ্যাপলের নতুন আইফোন, যা প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিকের আয় বাড়াতে ভূমিকা রাখবে। নভেল করোনাভাইরাসের কারণে চলতি বছর নির্ধারিত সময়ের কিছুটা পর আইফোনের নতুন সংস্করণ উন্মোচন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *