1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

শ্রীপুর মসজিদে চুরি: ইমামকে হত্যার হুমকি দিয়ে মালামাল লুট , থানায় অভিযোগ

মাসুম রেজা
  • Update Time : Sunday, August 30, 2026,
  • 29 Time View

শ্রীপুর মসজিদে চুরি: ইমামকে হত্যার হুমকি দিয়ে মালামাল লুট , থানায় অভিযোগ

মাসুম রেজা, ​শ্রীপুর (উপজেলা) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে (কাপাসিয়া রোড সংলগ্ন পটকা) এলাকায় অবস্থিত ‘মসজিদে রাসুল জামে মসজিদে’ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাঁধা দিলে মসজিদের ইমামকে প্রাণনাশের হুমকি ও লাশ গুম করার ভয় দেখিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায় চোরের দল।
​গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ ভোররাত অনুমান ৩:০০ ঘটিকার দিকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা বলে জানানো হয়েছে। এ বিষয়ে মসজিদের সভাপতি হাজী মোহাম্মদ আলী (৭০) শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোররাতে ৩/৪ জনের একটি অজ্ঞাতনামা চোর চক্র মসজিদের দরজার তালা ভেঙে অনধিকার প্রবেশ করে। চোরেরা মসজিদ থেকে:
​৫টি থাই গ্লাস (জানালার),​২টি মাইক ইউনিট,
​২টি সিলিং ফ্যান এবং
​আনুমানিক ১৫০ ফিট মোটরের তার চুরি করে নিয়ে যায়।
​চুরির সময় মসজিদে অবস্থানরত ইমাম মাওলানা আবদুল মান্নান বিষয়টি টের পেয়ে চুরি করতে বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে হত্যার হুমকি দেয়। এমনকি ঘটনাটি কাউকেই জানালে বা আইনি ব্যবস্থা নিলে তাঁকে খুন করে লাশ গুম করে ফেলার ভয় দেখিয়ে চোরেরা সটকে পড়ে।
​পরে ভোর ৫:০০ ঘটিকার দিকে ফজরের নামাজ আদায় করতে এসে মসজিদের সভাপতিসহ মুসল্লিরা চুরির বিষয়টি দেখতে পান এবং ইমামের কাছ থেকে বিস্তারিত শোনেন। স্থানীয়দের দাবি, মসজিদ এলাকায় নিয়মিত বখাটে, নেশাখোর ও সন্দেহভাজন চোরদের আনাগোনা থাকে।
​এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও চুরিকৃত মালামাল উদ্ধারের আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ