1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

হুমায়ুন কবির
  • Update Time : Sunday, August 30, 2026,
  • 25 Time View

রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

হুমায়ুন কবির রাণীশংকৈল(ঠাকুরগাঁও)
প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মনসুরা বেগম (৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় এখনো সেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের সহোদর এলাকার রফিক ফিলিং স্টেশনের পাশে রাণীশংকৈল-পীরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মনসুরা বেগম পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মনসুরা বেগম সহোদর এলাকার রফিক ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত যানবাহনটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হুমায়ুন কবির প্রতিনিধি
রাণিশংকৈল ঠাকুরগাঁও
০১৮২৩৩৪০০২২
তাং ৩০-৮-২৬ খ্রি.
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ