রাজধানীতে ২৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক।
শামীম চৌধুরী,
রাজধানীর তুরাগের ধৌড় বেড়িবাঁধ এলাকায় ২৯ আগষ্ট ২০২৬ শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টায় সময় চেকপোস্ট চলাকালীন এস আই মিনারুল ইসলাম সঙ্গীওফোর্স সহ এবং কিলো টহল টিমের এস আই মাহমুদুল হক সঙ্গীও ফোর্স সহ পাকা রাস্তার উপর একটি সিএনজি অটোরিকশা কে সিগনাল দিয়ে যাত্রির আসনে থাকা নাইমুল ইসলাম (২৪) নামক একজন কে তল্লাসি করে ২৪০০(দুই হাজার চারশত পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করে। জানা যায়, নাইমুল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর থানার মোশাররফপুর গ্রামের বজলুর রহমানের ছেলে, তার মায়ের নাম মিনারা খাতুন। পুলিশ জানায়, উদ্ধারকৃত ২৪০০ পিস ইয়াবার মূল্য ৭,২০,০০০ সাতলক্ষ বিশ হাজার টাকা। নাইমুল ইসলাম একজন পেশাদার মাদক কারবারি, সে তুরাগ সহ ঢাকার বিভিন্ন এলাকায় বহুদিন ধরে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল, এ বিষয়ে তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমানের সাথে কথা বললে সাংবাদিককে জানায়, মাদক আইনে যথারীতি আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২০। তারিখ ৩০ আগষ্ট ২০২৬