1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জ বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Sunday, August 30, 2026,
  • 32 Time View

গোপালগঞ্জ বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ

গোপালগঞ্জ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) (অতিরিক্ত দায়িত্ব) মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি বিভিন্ন মহলে যে আলোচনা চলছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিচিতজন, স্থানীয় সেবাগ্রহীতা ও সচেতন নাগরিকদের একটি অংশ।
তাদের দাবি, মো. হাবিবুর রহমান একজন সৎ, দায়িত্বশীল ও ভালো মনের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি বিধিবিধান অনুসরণ করে কাজ করতে গিয়ে অনেক সময় নিয়মের বাইরে কোনো সুবিধা দিতে না পারায় কেউ কেউ তার প্রতি অসন্তুষ্ট হয়ে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ছড়াতে পারেন।
স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতা জানান, বিআরটিএর মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নির্ধারিত নিয়ম মেনে সেবা প্রদান করা কর্মকর্তাদের দায়িত্ব। কোনো আবেদন বা কাগজপত্রে ত্রুটি থাকলে তা সংশোধনের জন্য বলা স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। এটিকে হয়রানি বা দুর্নীতি হিসেবে উপস্থাপন করা ঠিক নয়।
তাদের আরও দাবি, মো. হাবিবুর রহমান ব্যক্তিগতভাবে অত্যন্ত ভদ্র ও মানবিক স্বভাবের মানুষ। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সুনির্দিষ্ট প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা উচিত। প্রমাণ ছাড়া একজন কর্মকর্তার সুনাম ক্ষুণ্ন হয়—এমন সংবাদ প্রকাশ অনাকাঙ্ক্ষিত।
এদিকে, মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ