1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুরের শিবচর উপজেলার রিজিয়া বেগম মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোঃ বিল্লাল হোসাইন
  • Update Time : Sunday, August 30, 2026,
  • 31 Time View
মোঃ বিল্লাল হোসাইন সাব এডিটর
মাদারীপুরের শিবচর উপজেলার রিজিয়া বেগম মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিজিয়া বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এইচ. এম. ইবনে মিজান, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জামিনুর হোসেন মিঠু, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আবুল কালাম মল্লিক, উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হুদা সেলিম এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। পরে কলেজের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি।
অনুষ্ঠানে বক্তারা রিজিয়া বেগম মহিলা কলেজটি জাতীয়করণের দাবি জানান। একই সঙ্গে কলেজের উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক ট্যাগের কারণে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এইচ. এম. ইবনে মিজান দূর-দূরান্ত থেকে আসা ছাত্রীদের আবাসন সুবিধার জন্য একটি মহিলা হোস্টেল নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, “এখানে আসতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত।” তিনি রিজিয়া বেগম মহিলা কলেজ জাতীয়করণ, ছাত্রীদের জন্য মহিলা হোস্টেল নির্মাণ এবং কলেজের প্রধান গেট নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি শিবচর উপজেলার সার্বিক উন্নয়নে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোঃবিল্লাল হোসাইন
০১৭২২২১৮০৮৭
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ