দিনাজপুরে ডুয়াল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ রকিবুল হাসান।
ডুয়াল ট্রেনিং সিস্টেমের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ কোর্সটি বাস্তবায়ন করছে Promoting Gender Responsive Enterprise Development and TVET Systems (ProGRESS) Project, Global Affairs Canada-এর সহযোগিতায়।
মাসুদুর রহমান জেলা প্রতিনিধি দিনাজপুর
০১৭১১২৪১৯৭৪