1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

সাভার-ধামরাই-আশুলিয়ায় পৃথক অভিযান: ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সোহেল রানা
  • Update Time : Saturday, August 29, 2026,
  • 30 Time View

ঢাকার সাভার, ধামরাই ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাতজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাভার মডেল থানাধীন আক্রাইন বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ সিয়াম হোসেন হৃদয় (১৯)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অপর এক অভিযানে ২৯ আগস্ট রাত ১২টা ৪৫ মিনিটে ধামরাই থানাধীন গোপাল কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফরহাদ হোসেন শুভ (৪২)-কে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা।

এছাড়া একই দিন রাত ১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মোঃ নজরুল (৩৮), শাহীন (২৩), ফেরদৌস (২২), আইয়ুব হোসেন রনি (২৫) ও ইসমাইল (২৬)। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে মোঃ ফরহাদ হোসেন শুভর বিরুদ্ধে একটি মাদক মামলা এবং ফেরদৌসের বিরুদ্ধে একটি সিআর মামলা রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ