1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

করোনা মহামারির পর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, যা আর ঘুরে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বিল্লাল হুসাইন সাব এডিটর  শিবচর মাদারীপুর 
  • Update Time : Friday, August 28, 2026,
  • 32 Time View
বিল্লাল হুসাইন সাব এডিটর  শিবচর মাদারীপুর
করোনা মহামারির পর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, যা আর ঘুরে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে মাদারীপুরের শিবচরের ৭৫নং বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের উদ্দেশে শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মাদারীপুর-১ সংসদ সদস্য  সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, কিছুদিন আগে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সারা দেশে ফলাফল বিপর্যয় দেখা গেছে। আগে দেখা যেত, একটি বিদ্যালয় থেকে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী এ প্লাস পেত। এবার সেই সব বিদ্যালয়ে পাশের হারই কমে গেছে।
এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের পেছনে বিগত সময়ে শিক্ষার্থীদের দেওয়া ‘অটো পাস’কেও অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।
হানজালা বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন কখনো সম্ভব নয়। বাংলাদেশকে যদি উন্নয়নের শিখরে নিতে হয়, তাহলে অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এ জন্য অভিভাবক, শিক্ষক ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অভিভাবকদের সন্তানদের বিদেশমুখী করে তোলার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানদের বিদেশমুখী করে তুলছেন। অবৈধ পথে লিবিয়া হয়ে ইউরোপে পাঠাতে ব্যস্ত হচ্ছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি বিমুখতা তৈরি হচ্ছে।
শিক্ষার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, শিক্ষার উন্নয়নে আমি হানজালা সব সময় কাজ করে যাব, ইনশা আল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ