1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী নির্বাচনে (শামসুল – মোস্তফা) প্যানেলের জয়।

মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি।
  • Update Time : Friday, August 28, 2026,
  • 32 Time View

রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী নির্বাচনে (শামসুল – মোস্তফা) প্যানেলের জয়।

মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামে দীর্ঘ ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রেডক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশাল ব্যবধানে নিরঙ্কুশ জয়লাভ করেন বিএনপি সমর্থিত (শামসুল – মোস্তফা) প্যানেল।

বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল ৯ টায় কুড়িগ্রাম দাদা মোড়ে অবস্থিত রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দ্বি-বার্ষিক কার্যনির্বাহী নির্বাচনের ভোটগ্রহণ। এবং ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের মোট ভোটার ৬৬৫ জনের মধ্যে ৪৭৭ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করেন। এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে।

এবারের কার্যনির্বাহী নির্বাচনে অংশগ্রহণ করেন দুইটি প্যানেল। একটি বিএনপি সমর্থিত (শামসুল – মোস্তফা) প্যানেল এবং অপর দিকে প্রতিদ্বন্দ্বিতা করেন এনসিপি সমর্থিত (খোকন – মুকুল) প্যানেল।
এ নির্বাচনে বিশাল ব্যবধানে বিপুল পরিমাণ ভোটে পেয়ে জয়লাভ করেন বিএনপি সমর্থিত (শামসুল – মোস্তফা) সমর্থিত পুরো প্যানেলের মনোনীত প্রার্থীগণ।
সন্ধা সাড়ে ৭ টায় নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
নির্বাচনে প্রকাশিত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে (শামসুল – মোস্তফা) প্যানেলের প্রার্থী শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়েত হোসেন খোকন পেয়েছেন ২৫ টি ভোট।
এছাড়াও সেক্রেটারি পদে (শামসুল – মোস্তফা) প্যানেলের প্রার্থী কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী (খোকন – মুকুল) প্যানেলের প্রার্থী কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া পেয়েছেন ২৪ টি ভোট।
এবং সদস্য পদে ধারাবাহিকভাবে বিজয়ী হয়েছেন, হাসান জোবায়ের হিমেল ৪৩৩ ভোট, হাসিবুর রহমান হাসিব ৪৩১ ভোট, শফিকুল ইসলাম বেবু ৪২৭ ভোট, জহুরুল আলম ৪২৬ ভোট, কপিল উদ্দিন আহমেদ ৪২৪ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী (খোকন – মুকুল) প্যানেলের প্রার্থীদের মধ্যে ভোট পেয়েছেন, মাসুদ মিয়া ৩৬ ভোট, নাহিদ হাসান ২৮ ভোট, মাহমুদুল হাসান ২৪ ভোট, মতিয়ার রহমান ১৬ ভোট। ফলাফলে দেখা যায় (শামসুল – মোস্তফা) প্যানেলের কাছে বিশাল ব্যবধানে পরাজিত (খোকন – মুকুল) প্যানেল।
নির্বাচিত প্রার্থীরা জানান, রেডক্রিসেন্ট সোসাইটি একটি সামাজিক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা নির্বাচিত প্রতিনিধিগণ এই মানবিক ও সেচ্ছাসেবী সংগঠনে সঠিক নেতৃত্ব দিয়ে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের পাশে থাকবো সর্বদা। এবং রেডক্রিসেন্ট সোসাইটি স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও গতিশীল এবং সহশীল করার লক্ষ্যে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করি।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ