উখিয়ায় “স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও কিশোরীদের সাথে সংযোগ স্থাপন” বিষয়ক সভা অনুষ্ঠিত
সরওয়ার কামাল কক্সবাজার-২৮ই আগষ্ট
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও কিশোরীদের সাথে সংযোগ স্থাপন” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ই আগষ্ট দুপুরে স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার।
সভায় কিশোরীদের স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে কিশোরীদের কার্যকর যোগাযোগ সহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।