মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অদ্য সোমবার ( ৩১-০৮-২০২৬) খ্রি. সকাল ০৯.১০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) রিজাউল কাজী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পদ্মাসেতু উত্তর থানাধীন খড়িয়া পালবাড়ি সাকিনস্থ জনৈক সেন্টু শেখের বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। মাদক দ্রব্য সহ আটক কৃতরাহল ১. শাওন মন্ডল (৪৩), পিতা- মৃত শ্যামল মন্ডল, সাং- শ্রীনগর মন্ডল পাড়া ও ২. সুজন মন্ডল (৩৫), পিতা- মৃত সুধির মন্ডল, সাং- শ্রীনগর মন্ডল পাড়া, উভয় থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জদ্বয়’কে ৩০০ (তিনশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায় ।
মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন’
পুলিশ কন্ট্রোল রুম – ০১৩২০০৯৪২৯৮” তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ।