1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

আইয়ুব সরকার মাস্টারকে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা নির্বাচনের সিদ্ধান্ত

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : Saturday, August 22, 2026,
  • 44 Time View
বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির পক্ষ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আইয়ুব সরকার মাস্টারকে সংগঠনের উপদেষ্টা হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ উপলক্ষে আগামী ২৯ আগস্ট, শনিবার বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত নৌকা ভ্রমণে অংশগ্রহণের জন্য মোঃ আইয়ুব সরকার মাস্টারকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পত্র প্রদান করা হয়েছে।
আমন্ত্রণ পত্র পেয়ে আইয়ুব সরকার মাস্টার সংগঠনের সার্বিক উন্নয়ন ও সহযোগিতায় সবসময় পাশে থেকে উপদেষ্টা হিসেবে সহমত পোষণ করে সংগঠনের সর্বোচ্চ সফলতা কামনা করে অভিব্যক্তি প্রকাশ করেছেন।
সম্প্রতি বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির নেতৃবৃন্দ তার হাতে নৌকা ভ্রমণের আমন্ত্রণপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজু, অর্থ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন, কোনাবাড়ী গ্রাজুয়েট ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ ফারুক খান, কোনাবাড়ী ৮ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আমন্ত্রণপত্র প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে এ নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে।
এ সময় মোঃ আইয়ুব সরকার মাস্টারকে সংগঠনের উপদেষ্টা হিসেবে নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
নৌকা ভ্রমণকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকরা জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনটি উপভোগ করার পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও ঐক্য আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ