1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই । 

নীলফামারীতে উচ্ছেদকৃত ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন,

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি,
  • Update Time : Saturday, August 15, 2026,
  • 37 Time View
নীলফামারীর বড় মাঠের একটি অংশে ভ্রাম্যমাণ দোকান-ঘর উত্তোলন করে উদ্যোক্তাসহ কয়েকজন ব্যবসায়ীকে হটাৎ তাদের উচ্ছেদ করা হয়। এরই প্রতিবাদে শনিবার সকালে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত টুম্পা, মোঃ হাসান আলী, জিন্নাত ইসলাম, আব্দুর রশিদ জানান, বড় মাঠের একটি অংশে দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ দোকান-ঘর স্থাপন করে ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। হটাৎ করেই দোকান-ঘর উচ্ছেদ করায় তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। ফারজানা বেগম বলেন, বড় মাঠের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রশাসনের উদ্যোগের প্রতি তাদের কোনো আপত্তি নেই। তবে উচ্ছেদের ফলে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, তাদের জীবিকার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নীলফামারী জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের কাছে উচ্ছেদ হওয়া দোকানিদের তালিকা তৈরি করে দ্রুত পুনর্বাসনের দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জীবিকা পুনরুদ্ধারে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত দোকানিরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন ও পৌর প্রশাসক বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে তাদের পুনর্বাসনে দ্রুত উদ্যোগ নেবে এবং জীবিকা পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি করবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ