রাষ্ট্রীয় ভাষা ব্যবস্থাপনায় জাতীয় ভাষানীতির প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে গাজীপুরে অনুষ্ঠিত হলো জাতীয় ভাষা পরিষদ সেমিনার,
গাজীপুর মিডিয়া সেন্টারের আয়োজনে গত ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় গাজীপুর মিডিয়া সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলা তারিখ:৩০শে শ্রাবণ ১৪৩৩,বঙ্গাব্দ, সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল,রাষ্ট্রীয় ভাষা ব্যবস্থাপনায় জাতীয় ভাষানীতির গুরুত্বপূর্ণ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট দিলারা সুলতানা সেতু,তিনি মেয়র পদপ্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুকুল কুমার মল্লিক, কুশিয়াম চৌধুরী, জুনায়েদুর রহমান চৌধুরী, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, জাহিদুল ইসলাম জাহিদ, আরেসুল আজাদ, আবুল হোসেন, গোলাম নূর, মোস্তফা কামাল, অধ্যাপক ড. আবুল হোসেন,শাহ জালাল, সৈয়দ মোঃ আহসান হাবীব,শেখ নজরুল ইসলাম,আরিফুল ইসলাম প্রমুখ।
সাংবাদিক মোঃ জুলিয়াস চৌধুরী প্রতিষ্ঠাতা পরিচালক, জাতীয় ভাষা পরিষদ, গাজীপুর মিডিয়া সেন্টার,এবং মোঃ শাহ সুলতান আতিকুল ইসলাম প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় ভাষা পরিষদ,
আয়োজকদের বক্তব্যে বলা হয়,বাংলা ভাষার শুদ্ধ চর্চা,রাষ্ট্রীয় পর্যায়ে ভাষার সঠিক ব্যবহার এবং জাতীয় ভাষানীতি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরতেই এই সেমিনারের আয়োজন।
বক্তারা বলেন,গাজীপুর ভাষা আন্দোলনের চেতনার শহর, ১৯৫২ সালে মাতৃভাষা প্রতিষ্ঠার সংগ্রাম এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গাজীপুর থেকে বহু গুণীজন প্রাণ দিয়েছেন ভাষার মর্যাদা রক্ষায় তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষা ও দেশপ্রেমের অবদানের কথাও স্মরণ করেন। তারা বলেন,রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষার যথাযথ মর্যাদা ও ব্যবহার নিশ্চিত করতে শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন,এজন্য বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান, যেন রাষ্ট্রীয় ভাষানীতি দ্রুত বাস্তবায়ন করে বাংলা ভাষাকে সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত করা হয়,সেমিনারে গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক উপস্থিত ছিলেন,গাজীপুর মিডিয়া সেন্টার মনে করেন,ভাষা আন্দোলনের চেতনা ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার মর্যাদা পৌঁছে দিতে এ ধরনের আলোচনা খুবই জরুরি।