1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই । 

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার দায়িত্বশীলদের মূল্যায়ন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আবদুল আউয়াল সরকার, কুমিল্লা প্রতিনিধি:
  • Update Time : Thursday, August 13, 2026,
  • 46 Time View
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার দায়িত্বশীলদের মূল্যায়ন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে নগরীর হিলটন টাওয়ারের ক্যাপসিক্যাম চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির প্রতিনিধি বিএম মহিউদ্দিন মন্টির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ওমর ফারুকী তাপস।
সভায় জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, দায়িত্বশীলদের ভূমিকা মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় সাংগঠনিক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ফরিদ উদ্দিন, জেলা কমিটির সহ-সভাপতি ও এনটিভির প্রতিনিধি মনোয়ার হোসেন, সহ-সভাপতি ও দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার সহ সম্পাদক মোঃ আবদুল আউয়াল সরকার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, দপ্তর সম্পাদক বাকী অনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাফি, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনাজ আক্তার এনি এবং নির্বাহী সদস্য আলমগীর হোসেন বাচ্চু।
সভায় সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও পেশাগত নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ